ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামেও সারাদেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নজরুল বর্ষ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নজরুল বর্ষ ২০২৬–২০২৭।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, শিক্ষক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্য ও শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা নজরুলের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামেও সারাদেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নজরুল বর্ষ।

আপডেট সময় : ০৪:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬