ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে জ্বালানি সংকট ও নিরাপত্তার অভাবে যেকোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

কিশোরগঞ্জসহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট এবং পাম্প ও কর্মচারীদের নিরাপত্তার অভাবে যেকোনো মুহূর্তে তেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার (২৩ মার্চ, ২০২৬) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, চাহিদার তুলনায় তেলের সরবরাহ অত্যন্ত কম। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা নিয়ে গ্রাহক ও কর্মচারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
পাম্প মালিকদের দাবি, তেল কোম্পানিগুলো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় তারা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছেন না। এর ফলে গ্রাহকদের সাথে বাকবিতণ্ডা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা না হলে তারা ডিপো থেকে তেল উত্তোলন ও পাম্পে বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
ইতিমধ্যে কিশোরগঞ্জের বেশ কয়েকটি পাম্প বন্ধ হয়ে গিয়েছে , যা ওই এলাকার জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলেছিল। বর্তমান সংকটে স্থানীয় সাধারণ মানুষ ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কিশোরগঞ্জে জ্বালানি সংকট ও নিরাপত্তার অভাবে যেকোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

আপডেট সময় : ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬