ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে নিজ অর্থায়নে ১৪টি মরদেহ বহনের খাটিয়া বিতরণ করলেন এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুরের কাহারোল উপজেলায় সামাজিক ও মানবিক উদ্যোগের অংশ হিসেবে নিজ অর্থায়নে ১৪টি মরদেহ বহনের খাটিয়া বিতরণ করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এসব খাটিয়া তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিজ উদ্যোগে এসব খাটিয়া প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের প্রয়োজন ও দুর্দশার সময় পাশে দাঁড়ানো জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এবং কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমান। এছাড়া কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় মসজিদ কমিটির নেতৃবৃন্দ এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কাহারোলে নিজ অর্থায়নে ১৪টি মরদেহ বহনের খাটিয়া বিতরণ করলেন এমপি মনজুরুল ইসলাম

আপডেট সময় : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬