ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে জ্বালানি তেল মজুতবিরোধী অভিযান, জরিমানা ১ লাখ টাকা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও চড়া দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে একাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানদার আলমগীর হোসেনের কাছ থেকে ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। এ সময় গোয়েন্দা সংস্থা এনএসআই (NSI) ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
একই অভিযানে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রির দায়ে রবিউল ইসলাম নামের আরেক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জব্দকৃত ৫১০ লিটার তেল তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয় এবং প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী গলাচিপায় ১৫০০ পিস ইয়াবাসহ নারীসহ চার মাদক কারবারি আটক।

কাশিয়ানীতে জ্বালানি তেল মজুতবিরোধী অভিযান, জরিমানা ১ লাখ টাকা

আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬