৪ঠা এপ্রিল ২০২৬,৪ এপ্রিল ২০২৬ শনিবার, সম্প্রতি কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত জিআর (চাল) বিতরণ করেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে।অনুস্ঠানটিতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মাজহারুল হক।তবে উপকারভাোগীদের নিয়ে উঠেছে, জানা যায় ৩০ কেজি চাল প্রায় ১৬০ টি পরিবারের মধ্যে বিতরন করা হয়।অনেকেই অভিযোগ করেছেন,যারা চাউল পেয়েছেন তাদের মধ্যে কিছু লোক ক্ষতিগ্রস্থ হলেও অনেকের ই তেমন ক্ষতিগ্রস্থ হয়নি।তাদের চেয়ে অপেক্ষাকৃত আরো অনেক বেশী ক্ষতিগ্রস্থ জনগন এই সুবিধা পায়নি।এছাড়াও বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলার সদস্য জাহিদুল ইসলামের যার বাসা কাকীনা এব বাড়ীর টিন সব ফুটো হয়ে গেছে।এ বিষয়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে,প্রশাসন কে জানানোর চেষ্টা করেছে,কিন্তুু সে চাউল পায়নি,পেয়েছে অনেক অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্থ ব্যক্তিগণ।জাহিদুল ইসলাম বলেন বৈষম্য কোথায় ঠিক হলো? বরং বৈষম্য আরো বেরেছে।এ প্রসঙ্গে কাকীনা ইউনিয়ন এর চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত টিনের পরিবর্তে ৩০ কেজি চাউল দেয়া নিয়ে সমালোচনার ঝড় বইছে।
কালীগঞ্জে ১৬০ পরিবার পেলেন শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ টিনের পরিবর্তে ৩০ কেজি চাউল।
-
মোঃরেদোয়ান ইসলাম রনি স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
- আপডেট সময় : ০৬:৫২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- 91
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















