ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে অভিযান, ৩ জনকে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় প্রেসক্রিপশন ছাড়া ভ্রাম্যমাণভাবে ওষুধ বিক্রির ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে প্রশংসিত হয়েছে কলাপাড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সমিতির উদ্যোগেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয় এবং তিন যুবককে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় সিএনজিযোগে ঘুরে ঘুরে ওষুধ বিক্রি করার সময় বিষয়টি স্থানীয় সচেতন নাগরিকদের নজরে আসে। পরে তারা বিষয়টি দ্রুত কলাপাড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিকে অবহিত করেন।

খবর পেয়ে সমিতির নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে ঘটনাটি যাচাই-বাছাই করে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। তাদের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে প্রেসক্রিপশন ছাড়া অবৈধভাবে ওষুধ বিক্রির দায়ে তিন যুবককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।

কলাপাড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা বলেন, লাইসেন্স ও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে সাধারণ মানুষ ভুল চিকিৎসার শিকার হতে পারেন এবং গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনাও থাকে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে তারা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছেন।

তারা আরও জানান, স্থানীয় ফার্মেসিগুলো যাতে আইন মেনে ব্যবসা পরিচালনা করে এবং ভ্রাম্যমাণ বা অবৈধভাবে কেউ ওষুধ বিক্রি করতে না পারে, সে বিষয়ে সমিতি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ওষুধ বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে অভিযান, ৩ জনকে জরিমানা

আপডেট সময় : ০১:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬