কয়রায় ইসলামিক রিলিফে বাংলাদেশের পক্ষ থেকে দুস্থদের মাঝে বিতরণের জন্য দেওয়া কুরবানীর ৩২টা গরুর মাংস গরীব, অসহয়, দুস্থ্দের দেওয়ার কথা থাকলেও স্থানীয় দায়িত্বে থাকা পার্টনার নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন(NGF) এর কারসাজিতে মাংস পাচ্ছে সচ্ছল পরিবার ও তাদের সমিতির সদস্যরা।
গরু ক্রয় ও তালিকা প্রস্তুতে ব্যাপক গরমিল পরিলক্ষিত হচ্ছে অভিযোগ রয়েছে , এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক,ও ইয়ুথদের নিয়ে মাংস বিতরণ বাস্তবায়ন কমিটি করার কথা থাকলেও মানা হয়নি সঠিক নিয়ম। কমিটি করতে হবে এটা তিনি জানেনই না।
এ বিষয়ে এনজিএফের কয়রায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সঠিক কোন তথ্য, তালিকা দেখার কথা বললে না দেখিয়ে একে অন্যের রেফারেন্স সহ ছুটি বলে এড়িয়ে গেলেও আজ ঈদের ২য় দিন কয়রা মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে কুরবানী প্রোগ্রাম। মাংশ ২কেজি বিতারন করার কথা থাকলেও দিচ্ছে ২কেজির কম। এ নিয়ে এলাকায় চলেছে নানামুখী গুঞ্জন।
ডামিল শেখ স্টাফ রিপোর্টার কয়রা উপজেলা 



















