ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • 343

হোসেন জুবায়ের (কমলগঞ্জ, মৌলভীবাজার) প্রতিনিধি :
সমকালের শাহাজাদপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে ও দেশব্যাপী সাংবাদিকদের হত্যা- নির্যাতনের প্রতিবাদ ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা চৌমুনা চত্বরে কমলগঞ্জ প্রেস ক্লাব ও কমলগঞ্জ সাংবাদিক সমিতির আয়োজনে এবং সমকাল সুহৃদ সমাবেশ, কমলগঞ্জ এর সহযোগিতায় এই কর্মসুচী পালিত হয়। সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, লেখক-গবেষক আহমদ সিরাজ, নারীনেত্রী মুন্না রায়, সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, যুগান্তর প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমীন মিল্টন, নয়াদিগন্ত প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ইনকিলাব প্রতিনিধি এম, এ, ওয়াহিদ রুলু, সিলেটের ডাক প্রতিনিধি সুব্রত দেবরায় সঞ্জয়, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন, চা মজদুর সম্পদক সীতারাম বীন, কমলগঞ্জ সুহৃদ সমাবেশ সভাপতি শাব্বির এলাহী প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কমলগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময় : ১২:২৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭