ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কড়া নজরদারিতে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু, বাঁকড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র

সারা দেশের সঙ্গে মিল রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ কেন্দ্র (কেন্দ্র নং-৩৭৬)-এ বৃহস্পতিবার (২ জুলাই) ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বাংলা প্রথমপত্র কঠোর নজরদারি, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের তদারকি, যশোর শিক্ষা বোর্ডের ভিজিল্যান্স টিমের নিবিড় পর্যবেক্ষণ এবং কেন্দ্র পরিচালনা কমিটির সমন্বিত ব্যবস্থাপনায় প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়।

কেন্দ্র সূত্রে জানা যায়, এ কেন্দ্রে রঘুনাথনগর মহাবিদ্যালয় থেকে ৭৯ জন, শাকদা কে.এম.আই কলেজ থেকে ৪৭ জন এবং হাজিরবাগ আইডিয়ালস গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জনসহ মোট ১৩০ জন পরীক্ষার্থী নিবন্ধিত রয়েছে।

প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ছিল ৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৮১ জন উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১১ জন অনুপস্থিত ছিলেন।

কক্ষভিত্তিক উপস্থিতির তথ্যে দেখা যায়, ১০৯ নম্বর কক্ষে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উপস্থিত ছিলেন এবং ৯ জন অনুপস্থিত ছিলেন। অপরদিকে ২০৯ নম্বর কক্ষে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন উপস্থিত ছিলেন এবং ২ জন অনুপস্থিত ছিলেন। উভয় কক্ষেই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা পরিচালনার জন্য চার সদস্যবিশিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি দায়িত্ব পালন করছে। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমান। হল সুপারের দায়িত্ব পালন করছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক গৌতম কুমার পাল। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মো. আমিরুল ইসলাম এবং শিক্ষক মো. আয়ুব হোসেন।

পরীক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম তদারকিতে ট্যাগ অফিসার মো. ওহিদুল ইসলাম দায়িত্ব পালন করেন। এছাড়া যশোর শিক্ষা বোর্ডের ভিজিল্যান্স টিমের সদস্য ও সহকারী অধ্যাপক মো. আব্দুল মতিন কেন্দ্র পরিদর্শন ও পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

কেন্দ্রের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্য মো. সাইফুল ইসলাম ও মো. আরাফাত হোসেন সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। তাদের উপস্থিতিতে কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ছিল সন্তোষজনক।

পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের কেন্দ্র কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত এলাকার বাইরে অবস্থান করতে দেখা যায়। কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা হলে তারা বলেন, সন্তানদের ভালো ফলাফলের আশায় তারা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা সফলতার সঙ্গে পরীক্ষা সম্পন্ন করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের সুনাম বয়ে আনবে।

কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন, যশোর শিক্ষা বোর্ডের ভিজিল্যান্স টিম, ট্যাগ অফিসার, কেন্দ্র পরিচালনা কমিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কড়া নজরদারিতে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু, বাঁকড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র

আপডেট সময় : ০৭:১৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬