ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক অ/স্ত্র উদ্ধার অ/ভি/যা/ন

২৩ জানুয়ারি ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলাধীন ডুলাহাজরা ইউনিয়নের উলুবোনিয়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। ঐ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন এবং তৈরির মতো অবৈধ কার্যকালাপে জড়িত সক্রিয় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আশরাফুল হোসেন সজীব সহ বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে যৌথবাহিনী কর্তৃক ঘটনাস্থল হতে ১ টি দেশীয় বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ৯ টি লিড স্পিন্টার, গান পাওডার এবং অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি সহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল হোসেন সজীব’কে আটক করা হয়। উল্লেখ্য যে, আশরাফুল হোসেন সজীব এর নামে পৃথক পৃথক ৪ টি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ দ্রব্যাদি চকরিয়া থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক অ/স্ত্র উদ্ধার অ/ভি/যা/ন

আপডেট সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬