ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের টেকনাফে বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন সিএনজিযাত্রীরা।

​শামলাপুর বাজারে যাওয়ার পথে উত্তর শিলখালী ডেইল পাড়া এলাকায় মোহাম্মদ আলমের সিএনজির সামনের চাকা হঠাৎ খুলে যায়। হঠাৎ চাকা খুলে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারালেও চালকের বিচক্ষণতা এবং মহান আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই যাত্রী নিয়ে শামলাপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সিএনজিটি। পথিমধ্যে উত্তর শিলখালী ডেইল পাড়া এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় আচমকা সামনের চাকাটি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মুহূর্তে যাত্রী ও চালকের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তবে অলৌকিকভাবে গাড়িটি বড় কোনো খাদে বা বিপরীতমুখী গাড়ির সাথে ধাক্কা না খেয়ে থেমে যায়।
​ঘটনার পর যাত্রী ও চালক মোহাম্মদ আলম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জানান, “যেভাবে হঠাৎ করে চাকা খুলে গিয়েছিল, তাতে নিশ্চিত বড় বিপদ হতে পারত। কেবল আল্লাহ তাআলার অশেষ রহমতেই আজ আমরা সবাই নতুন জীবন পেয়ে ফিরে এসেছি।”
​এই ঘটনায় সিএনজি যাত্রী ও স্থানীয়দের মাঝে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সবাই এই যাত্রায় বেঁচে যাওয়াকে মহান আল্লাহর এক মহান নিয়ামত বলে গণ্য করছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কক্সবাজারের টেকনাফে বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন সিএনজিযাত্রীরা।

আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬