ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানী নগর উপজেলায় একি দিনে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে জনকল্যাণমূলক কর্মসূচিতে এমপি তাহসিনা রুশদীর লুনা

ওসমানীনগর উপজেলায় বৃহস্পতিবার (২ জুলাই) দিনব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা: তাহসিনা রুশদীর লুনা।

দিনের শুরুতে তিনি উপজেলার দয়ামীর শিশু পল্লী পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন। একই দিনে তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি নিজেও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন।

দুপুরে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার আটটি ইউনিয়নের ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষার্থীদের সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা কার্যক্রম তদারকি, বৃক্ষরোপণ এবং কৃষি উপকরণ বিতরণসহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা একটি কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ওসমানী নগর উপজেলায় একি দিনে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে জনকল্যাণমূলক কর্মসূচিতে এমপি তাহসিনা রুশদীর লুনা

আপডেট সময় : ০১:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬