ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে স্বাধীনতা দিবসে সম্মাননা স্মারক পেলেন মুছলিমা আক্তার চৌধুরী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।

এরই অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সমাজসেবা ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ওসমানীনগর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরীকে স্বাধীনতা স্মারক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সম্মাননা গ্রহণ শেষে মুছলিমা আক্তার চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ওসমানীনগরে স্বাধীনতা দিবসে সম্মাননা স্মারক পেলেন মুছলিমা আক্তার চৌধুরী

আপডেট সময় : ০৫:২৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬