ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন কমাতে এড়িয়ে চলা জরুরি যেসব সাধারণ ভুল

অনেকেই মনে করেন খাওয়াদাওয়া একদম বন্ধ করে দিলেই দ্রুত ওজন কমবে। কিন্তু বাস্তবে উল্টোটা হয়—শরীরের মেটাবলিজম বা হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং নানা রোগ বাসা বাঁধে। চলুন, জেনে নিই ওজন কমানোর যাত্রায় যে ৩টি ভুল এড়িয়ে চলা জরুরি।

খাবার বন্ধ করে দেওয়া বা ক্যালরি কমিয়ে দেওয়া
ডায়েট মানে না খেয়ে থাকা নয়।

অনেকেই ব্রেকফাস্ট বা ডিনার বাদ দেন, যা শরীরকে ভীষণ দুর্বল করে দেয় এবং রক্তে শর্করার মাত্রা এলোমেলো করে ফেলে। হঠাৎ করে ক্যালরি কমিয়ে দিলে শরীরচর্চার শক্তি পাওয়া যায় না। তাই না খেয়ে না থেকে ধীরে ধীরে খাবারের ক্যালরি কমান এবং সময়মতো পুষ্টিকর খাবার খান।

পর্যাপ্ত প্রোটিন না খাওয়া
ওজন ঝরানোর জন্য প্রোটিন অত্যন্ত জরুরি।

প্রোটিন হজম প্রক্রিয়া (মেটাবলিজম) উন্নত করে এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। আমাদের প্লেটে প্রায়ই প্রোটিনের অভাব থাকে। সুস্থভাবে ওজন কমাতে ডালে, ডিম, পনির বা মুরগির মতো প্রোটিন সমৃদ্ধ খাবার তালিকায় অবশ্যই রাখুন।প্যাকেটজাত ‘ডায়েট ফুড’ খাওয়া
বাজারে বিভিন্ন ‘ডায়েট বার’ বা ‘লো ক্যালরি’ পানীয় পাওয়া যায়, যা ওজন কমানোর দাবি করে।

কিন্তু এগুলোতে প্রচুর লুকানো চিনি ও প্রিজারভেটিভ থাকে। এগুলো বাড়ির তৈরি সাধারণ খাবারের চেয়ে মোটেও ভালো নয়। উল্টো এই খাবারগুলো খেলে কোলেস্টেরল ও সুগার বাড়ার ঝুঁকি থাকে। তাই প্যাকেটজাত খাবারের বদলে তাজা ফলমূল ও শাকসবজি খাওয়ার অভ্যাস করুন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ওজন কমাতে এড়িয়ে চলা জরুরি যেসব সাধারণ ভুল

আপডেট সময় : ১০:৩৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬