ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এস এম পলাশের ওপর হামলার প্রতিবাদে রাজপথে স্বেচ্ছাসেবক দল, ডালিম ফকিরের কঠোর বার্তা

বাগেরহাটের মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম পলাশের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। সমাবেশ থেকে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে মোংলা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি পৌর চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে বাগেরহাট জেলা, মোংলা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২৮ জুলাই সকাল ১০টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকায় এস এম পলাশ ও তার দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। তাদের দাবি, ঘটনার পর কয়েক দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত হামলায় জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ডালিম ফকির বলেন, একটি রাজনৈতিক সংগঠনের নেতার ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে সংগঠন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আজিজ মোড়ল, সরদার নজরুল ইসলাম, সদস্য সচিব ফকির মো. জুয়েল রানা এবং জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

তবে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংস্করণে যুক্ত করা হবে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

এস এম পলাশের ওপর হামলার প্রতিবাদে রাজপথে স্বেচ্ছাসেবক দল, ডালিম ফকিরের কঠোর বার্তা

আপডেট সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬