২৭/০৪/২০২৬ খ্রি. রাত আনুমানিক ২২.০০ ঘটিকায় এসএমপি সিটিএসবি কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে এয়ারেপোর্ট থানা পুলিশ এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীরমহল্লাস্থ আনন্দ স্কুলের বিপরীতে অবস্থিত পরিত্যক্ত বাসা (হেলাল কমপ্লেক্স, সৈয়দবাগ, পশ্চিম পীরমহল্লা) হতে ০২(দুই)টি চান কোড়াল ও
০১(এক)টি রামদা সহ আসামি মোঃ হাসান আহমদ (২০), পিতা- বাবুল মিয়া, স্থায়ী ঠিকানা: সাং-দোয়ালিয়া, থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানাঃ সাং-বনকলাপাড়া, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট‘কে আটক করেন। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়াস্থ পীরমহল্লা পাহাড়িকা আবাসিক এলাকায় মোঃ জিয়া মিয়ার নির্মানাধীন ২য় তলার বাসা হতে ০২(দুই)টি চান কোড়াল, ০৩(তিন)টি রামদা ও ০৩(তিন)টি লাঠি উদ্ধার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২২, তারিখ-২৮/০৪/২০২৬ খ্রি., ধারা-19(f)/20 The Arms Act 1878 রুজু করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে একাধিক দেশীয় অস্ত্রসহ০১(এক)জন গ্রেফতার
-
মুজাহিদুল ইসলাম প্রতিনিধি.? - আপডেট সময় : ০১:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- 78
জনপ্রিয় সংবাদ




















