ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি মোস্তাফিজুর রহমানের গোরখাই দাখিল মাদ্রাসা পরিদর্শন, উন্নয়নের আশ্বাস

৪৬ নওগাঁ ১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান নব এমপিও ভুক্ত গোড়খাই দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন।
গতকাল ২ জুলাই বৃহস্পতিবার বাদ মাগরিব সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলমের আমন্ত্রণে পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নে অবস্থিত উক্ত মাদ্রাসাটি পরিদর্শন করেন। মাদ্রাসাটিকে সুপারিনটেনডেন্ট সাহেব মাটির অবকাঠামো, ঝড়ে ভেঙ্গে যাওয়া ঘর গুলো আম গাছ তলায় ক্লাসরুমের অবস্থা ঘুরে ঘুরে দেখান।
পরে অফিস পক্ষে বসে এমপি মহোদয়ের কাছে তিনি অবকাঠামো উন্নয়নকে উদ্দেশ্য করে বলেন, আমার মাদ্রাসাটি টিনের ছাউনি মাটির ১০ কক্ষ বিশিষ্ট ভবন। কালবৈশাখী ঝড়ে পাঁচটি ঘরের টিন উড়ে গেছে। টাকার অভাবে সংস্কার করা সম্ভব হচ্ছে না। আম গাছের তলায় শিক্ষকদের ক্লাস নিতে হয়। এতে মাদ্রাসায় ব্যাহত হচ্ছে যুগোপযোগী শিক্ষাদান। তাছাড়া এই আধুনিক যুগে একটি বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব একান্ত প্রয়োজন।

এ মাদ্রাসায় প্রায় ১৮টি গ্রামের সাড়ে ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে।উপজেলার অন্যান্য মাদ্রাসার চেয়ে এ মাদ্রাসা থেকে ২০২৫-২৬ দাখিল পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানান সুপারিনটেনডেন্ট।
তিনি আরো জানান, মাদ্রাসাটির দুই দিকে মাত্র দেড় কিলোমিটার করে রাস্তা কাঁচা রয়েছে। বর্ষাকালে রাস্তা কাদা থাকায় অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারে না। এই সমস্যাগুলো সমাধান হলে মাদ্রাসাটির শিক্ষার মান আরো উন্নত হবে এমনটাই প্রত্যাশা তার।
এসব সমস্যার কথা শুনে এমপি মোস্তাফিজুর রহমান বলেন, পর্যায়ক্রমে মাদ্রাসার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।
এ সময় মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবকবৃন্দ এলাকাবাসী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরী,আজহার আলী, আব্দুল জব্বার, রাকিবুল ইসলাম ও মশিদপুর ইউনিয়নের মেম্বার বুলবুল আহমেদ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

এমপি মোস্তাফিজুর রহমানের গোরখাই দাখিল মাদ্রাসা পরিদর্শন, উন্নয়নের আশ্বাস

আপডেট সময় : ১২:৫০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬