- একসঙ্গে জুটি বেঁধে অনেক ট্রফিই জিতেছেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজ। এবার মাঠের বাইরে জুটি বেঁধেও শিরোপার স্বাদ পেলেন তারা।
আজ উরুগুয়ের চতুর্থ লিগের শিরোপা জিতেছে দেপোর্তিভো এলএসএম। ক্লাবটির যৌথ মালিক সুয়ারেজ ও মেসি।
আজ উরুগুয়ের চতুর্থ লিগের শিরোপা জিতেছে দেপোর্তিভো এলএসএম। ক্লাবটির যৌথ মালিক সুয়ারেজ ও মেসি।
শিরোপা জয়ের ছবি নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে খেলোয়াড়-কোচদের অভিনন্দন জানিয়েছেন সুয়ারেজ। ইন্টার মায়ামারি ফরোয়ার্ড ও উরুগুয়ের কিংবদন্তি লিখেছেন, ‘খেলোয়াড়, কোচ এবং দেপোর্তিভো এলএসএমকে অভিনন্দন।
ট্রফি জেতায় উন্নতিও হয়েছে দেপোর্তিভো এলএসএমের। আগামী মৌসুম থেকে তারা তৃতীয় বিভাগে খেলবে।