ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার

আজ ০৩ জুলাই ২০২৬ খ্রি. সকালে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, এনটিভি সবসময় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও মানুষের কথা বলে থাকে, আশাকরি আগামীতেও সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার এ ধারা অব্যাহত রাখবে।
নিরপেক্ষ সংবাদ ছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জনগণের মাঝে বিশেষ স্থান দখল করে নিয়েছে। দেশ ও জনগণের কল্যাণে পুলিশ ও গণমাধ্যম ভবিষ্যতেও একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে কেক কাটা ও প্রেসক্লাবের খালি জায়গায় বৃক্ষরোপন করা হয়।

এসময় মুন্সীগঞ্জ জেলার স্থানীয় সব গণমাধ্যমের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার

আপডেট সময় : ১২:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬