অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে এক বছর কারাভোগের পর প্রদীপ চন্দ্র পাল নামে এক ভারতীয় নাগরিককে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মহিবুর তালুকদার শিবলু
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
সোমবার (১ জুন) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ সীমান্ত পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক হওয়ার পর প্রদীপ চন্দ্র পালকে আদালতের নির্দেশে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি দীর্ঘ ১২ মাস (এক বছর) কারাভোগ করেন। সাজা শেষে দুই দেশের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
সোমবার বাল্লা সীমান্তের শূন্যরেখায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও চুনারুঘাট থানা পুলিশের উপস্থিতিতে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে প্রদীপ চন্দ্র পালকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভারতীয় কর্তৃপক্ষ তাকে গ্রহণ করে নিজ হেফাজতে নেয়। দীর্ঘ এক বছর কারাভোগের পর স্বদেশে ও পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পেয়ে প্রদীপ চন্দ্র পাল স্বস্তি প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র
এক বছর কারাভোগের পর ভারতীয় নাগরিক প্রদীপ চন্দ্র পালকে স্বদেশে ফেরত
জনপ্রিয় সংবাদ




















