তোমার গল্পের দৈত্য হবো
হাসান কামরুল
রাজকুমারী, রূপের পরী
আমি তোমার রূপকথার গল্প হবো,
ভাল কিছু নাই বা হলাম
ভয়ানক সেই দৈত্য হয়েই রবো!
ফুল বাগানের কতো কলি
তোমার সাথে গল্প করে,
সেই গল্পে আমি আসলেই
সবাই কেমন লুকিয়ে পরে!
যতই বলি ভয় পেওনা
আমি তোমায় ভালবাসি,
বিদঘুটে সব দাঁত কেলিয়ে
ভুবন জোরালো অট্টহাসি!
এসব দেখে ভীত তুমি
জড়সড় হয়ে বসে থাকো,
কোথায় তোমার সেই রাজকুমার
চিৎকার করে তাকে ডাকো!
সাত সাগর আর তেরো নদী
পারি দিবে ঘোড়ায় চড়ে,
উদ্ধার করে নিয়ে যাবে তোমায়
আমার সাথে যুদ্ধ করে!
অগ্নিশর্মা আমি তখন
ধ্বংস লীলায় উঠবো মেতে,
পাহাড় পর্বত একাকার করে
নিয়ে ফেলবো সমুদ্রেতে!
রাজকুমার তো তোমায় নিয়ে
পাড়ি দিবে স্বর্গপূরী,
অভিশপ্ত অগ্নিকুন্ডে
আমি শুধু জ্বলে মরি!
হাসি খুশিতে কাটবে জীবন
সুখের থাকবে না অন্ত,
হঠাৎ তোমার পরবে মনে
দৈত্য কি আজো জ্যান্ত?
তাতেই আমার সার্থকতা
তবুওতো তোমার পরবে মনে,
অশূর হয়েই থাকবো বেচে
রাজকুমারী তোমার সৃতি চয়নে!
স্টাপ রিপোর্টার :ফজলুর রহমান খান (ঢাকা) 



















