ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একই গরু থেকে জন্ম নিলো দুটি বাছুর, হাতীবান্ধা গুচ্ছগ্রামে আনন্দের ছোঁয়া

রংপুরের তারাগঞ্জ উপজেলার ৪ নং হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাতীবান্ধা গুচ্ছগ্রামে ঘটেছে ব্যতিক্রমধর্মী এক ঘটনা। একটি গরু একসঙ্গে জন্ম দিয়েছে দুটি ফুটফুটে বাছুর। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাছুর দুটি এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন।
শুক্রবার (৫ জুন) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গরুটি দুটি বাছুর প্রসব করে। বর্তমানে মা গরু ও নবজাতক বাছুর দুটি সুস্থ রয়েছে।
গরুর মালিক মোঃ মহাসিন আলম জানান, তিনি একজন নিম্ন আয়ের মানুষ। জীবিকার আশায় স্ত্রী মোছাঃ সেতারা বেগম সহজের মাধ্যমে মোঃ মাহুবার রহমানের কাছ থেকে গরুটি আদি/বর্গা হিসেবে নিয়েছিলেন। সেই গরু থেকেই একসঙ্গে দুটি বাছুর জন্ম নেওয়ায় পরিবারটিতে এখন আনন্দের বন্যা বইছে।
আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,
“আমি গরিব মানুষ। অনেক স্বপ্ন আর আশা নিয়ে গরুটি আদি নিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আজ সেই গরু থেকে দুইটা বাছুর হয়েছে। আমি খুব খুশি। শুধু আমার পরিবার না, পুরো এলাকাবাসী আনন্দিত। বিভিন্ন জায়গা থেকে মানুষ বাছুর দুটি দেখতে আসছেন।”
স্থানীয়দের ভাষ্য, গ্রামে একই গরু থেকে একসঙ্গে দুটি বাছুর জন্ম নেওয়ার ঘটনা খুবই বিরল। তাই এই ঘটনাকে ঘিরে মানুষের আগ্রহও বেড়েছে কয়েকগুণ। অনেকে এটিকে মহান আল্লাহর বিশেষ রহমত ও আশীর্বাদ হিসেবে দেখছেন।
এদিকে বাছুর দুটি সুস্থ থাকায় পরিবারটির মুখে ফিরেছে হাসি। ছোট্ট এই ঘটনাই যেন গুচ্ছগ্রামের সাধারণ মানুষের মাঝে এনে দিয়েছে এক টুকরো আনন্দ ও স্বস্তি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

একই গরু থেকে জন্ম নিলো দুটি বাছুর, হাতীবান্ধা গুচ্ছগ্রামে আনন্দের ছোঁয়া

আপডেট সময় : ১১:৫৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬