ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এই নির্বাচনের কোনো আগামাথা নেই: জাপা প্রার্থী জিয়াউল হক মৃধা

এই নির্বাচনের এখনো পর্যন্ত কোনো আগামাথা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা।

রবিবার (০১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে জিয়াউল হক মৃধা বলেন, মানুষের মধ্যে এখনো নির্বাচনের কোনো আবহ তৈরি হয়নি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এখনো নির্বাচনের ফিল্ড তৈরি হয়নি এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি। সকল প্রার্থী সমানভাবে বিচরণ করতে পারে – এমন পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা খারাপ লোক, তাদের বিচার করা উচিত ছিল। আর ভালো লোকদের হয়রানি না করে তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচনমুখী পরিবেশ তৈরি করা গেলে দেশে শান্তি ফিরত। কিন্তু তা করা হয়নি।

বর্তমান পরিস্থিতি নিয়ে জিয়াউল হক মৃধা বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে, অন্যদিকে আন্দোলনও চলছে। আবার জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না – এমন আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে হাইকোর্টে রিটও চলমান রয়েছে বলে তিনি জানান।

বক্তব্যের একপর্যায়ে তিনি প্রশ্ন তুলে বলেন, আপনারা কি চান – আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, চৌদ্দ দল থাকবে না ? আপনারা কি চান কয়েকজন মানুষ মিলে এদেশে বসবাস করবেন আর বাকিদের দেশ থেকে বের করে দেবেন ?
উক্ত পথসভায় তার দলীয় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

এই নির্বাচনের কোনো আগামাথা নেই: জাপা প্রার্থী জিয়াউল হক মৃধা

আপডেট সময় : ০৭:৫৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬