ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবের আমেজে মুখর গোয়াইনঘাট কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন

শিশুদের হাসি, আনন্দ আর প্রতিযোগিতার উচ্ছ্বাসে জমে উঠেছিল সিলেটের গোয়াইনঘাট কিন্ডারগার্টেন প্রাঙ্গণ। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী-২০২৬।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলে বিকেল পর্যন্ত। বিদ্যালয়ের প্রাঙ্গনে ছিল উৎসবের আবহ—কোথাও নিত্য প্রতিযোগিতা, কোথাও শিশুদের প্রাণবন্ত পরিবেশনা, আবার কোথাও অভিভাবকদের উচ্ছ্বাসময় উপস্থিতি।
প্রধান শিক্ষক আলীম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার অধিকারী। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিদ্যালয়ের প্রিন্সিপাল ওমর ফারুক।
ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা যেমন তাদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়, তেমনি সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে উপস্থাপন করে মনোমুগ্ধকর পরিবেশনা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ, যা শিশুদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানের আলোচনা পর্বে অভিভাবক ও শিক্ষকরা বিদ্যালয়ের কিছু বাস্তব সমস্যার কথাও তুলে ধরেন। এর মধ্যে ছিল শ্রেণিকক্ষের সিলিং মেরামত, প্রয়োজনীয় আসবাবপত্রের ঘাটতি দূর করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং স্থায়ী আয়ের উৎস গড়ে তোলা। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের স্বার্থে বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানানো হয়।
প্রধান অতিথি রতন কুমার অধিকারী এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন,
“শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নসহ সব ধরনের সহযোগিতা করা হবে।”
তিনি এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ইউএনও জনেন্দ্রনাথ সরকারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
দিনব্যাপী এই আয়োজন ঘিরে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে ছিল প্রাণের স্পন্দন। কোমলমতি শিশুদের হাসি-খুশিতে মুখর হয়ে ওঠে চারপাশ—যেন এক টুকরো আনন্দের উৎসব।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উৎসবের আমেজে মুখর গোয়াইনঘাট কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন

আপডেট সময় : ০৯:০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬