ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে সজিব মিয়া সবুর (২৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট পূর্ব কালুডাঙ্গা এলাকায় নিজ বাড়িতে গাঁজা সেবনকালে তাঁকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত সজিব মিয়া সবুর ওই এলাকার মৃত মহসিন আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়িতে গাঁজা সেবনরত অবস্থায় সজিব মিয়া সবুরকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ অনুযায়ী তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ওই যুবককে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উলিপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬