ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় বাসে আগুন

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৯:০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • 78

উত্তরায় বাসে আগুন

রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভুঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। তবে আগুন লাগার সময় বাসে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা ৪৯ মিনিটে এই আগুনের ঘটনা ঘটেছে।

তিনি জানান, উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভুঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম বলেন, ইঞ্জিনের সুইচ চালু রেখে বাসটি পার্কিং করা অবস্থায় চা পান করতে নেমেছিলেন চালক ও সহকারী। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসে আগুন ধরে যায়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উত্তরায় বাসে আগুন

আপডেট সময় : ০৯:০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬