ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জের একই স্কুলের ৬ শিক্ষার্থী ৪৮তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে ছয়জন চিকিৎসক সরকারি চাকরিতে যোগদান করেছেন। তারা গত ১৯ ফেব্রুয়ারি নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে তিনজন এসএসসি ২০১৪ ব্যাচের, একজন ২০১৩ ব্যাচের, একজন ২০১২ ব্যাচের এবং একজন ২০০৯ ব্যাচের শিক্ষার্থী। একই বিদ্যালয় থেকে একসঙ্গে ছয়জনের স্বাস্থ্য ক্যাডারে যোগদান স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

২০১৪ ব্যাচের ডা. আনিসুর রহমান রিয়াদ, ডা. নিশাদ ফারহানা ও ডা. জয়িতা দাশ; ২০১৩ ব্যাচের ডা. অনন্যা সরকার; ২০১২ ব্যাচের ডা. নির্জনা রাউত তন্বী এবং ২০০৯ ব্যাচের ডা. মো. আনোয়ার রহমান ইমন এ কৃতিত্ব অর্জন করেন।

ডা. আনিসুর রহমান রিয়াদ মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন। ব্যক্তিগত জীবনের প্রতিকূলতা অতিক্রম করে বিসিএসে সাফল্য অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।

ডা. নিশাদ ফারহানা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি জানান, দীর্ঘ অধ্যবসায়, পরিবারের সমর্থন ও শিক্ষকদের দিকনির্দেশনা এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ডা. জয়িতা দাশ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে যোগ দিয়েছেন। বিসিএস ক্যাডার হওয়া ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন বলে তিনি জানান। সহপাঠী থেকে সহকর্মী হওয়াকে তিনি বিশেষ অনুভূতি হিসেবে উল্লেখ করেন।

ডা. অনন্যা সরকার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন। তিনি বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদানের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে মানুষের সেবায় কাজ করার সুযোগ পেয়েছেন।

ডা. নির্জনা রাউত তন্বী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রথমবারেই বিসিএসে সফল হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন এবং পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

ডা. মো. আনোয়ার রহমান ইমন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন। তিনি পূর্বে পরিবার পরিকল্পনা ক্যাডারে কর্মরত ছিলেন এবং বর্তমানে উচ্চতর চিকিৎসা শিক্ষায়ও যুক্ত আছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. মোস্তফা কামাল বলেন, একই বিসিএসে বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর স্বাস্থ্য ক্যাডারে যোগদান প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যতে নিজ নিজ কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন। স্কুলে এসে বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার আহ্বান করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঈশ্বরগঞ্জের একই স্কুলের ৬ শিক্ষার্থী ৪৮তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে

আপডেট সময় : ০৭:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬