ইরান এখনো বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়নি। বরং দলটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আসরের জন্য প্রস্তুতি নিচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অংশীদারিত্ব বিষয়ক বিশেষ দূত পাওলি জাম্পোলি এই প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে উত্থাপন করেছিলেন।
তবে ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোতি স্পষ্ট জানিয়ে দেন, ‘প্রথমত এটা সম্ভব নয়, দ্বিতীয়ত এটা ভালো কোনো ধারণাও নয়।’
উল্লেখ্য, ইরান এশিয়া অঞ্চল থেকে প্রথম দিকেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল।
ইতালির অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বোনফিগলিওও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘এটা আমার কাছে অপমানজনক মনে হবে। বিশ্বকাপে খেলতে হলে যোগ্যতা অর্জন করতে হয়।
এদিকে ইতালির অর্থমন্ত্রী এই ধারণাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।
অন্যদিকে, ইরান দূতাবাস এই প্রস্তাবের কড়া সমালোচনা করে জানিয়েছে, ‘ফুটবল মানুষের খেলা, রাজনীতিবিদদের নয়।’
























