ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনির বুধহাটায় ৪টি মিষ্টির দোকানে জরিমানা

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ৪টি মিষ্টির দোকানকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় দোকান মালিকদেরকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দারের নেতৃত্বে বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা,ভোলা হোটেলকে ৫৩ ধারায় ৫ হাজার টাকা,আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারী (দধি ঘর) কে ৫৩ ধারায় ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসব মিষ্টি ও হোটেল এর বিরুদ্ধে প্যাকেটের ওজন বেশী থাকা,অস্বাস্থ্যকর পরিবেশ,খোলা স্থানে খাদ্য দ্রব্য রাখা,মেয়াদ উত্তীর্ণ মিষ্টি বিক্রী করা,মূল্য তালিকা টানিয়ে না রাখাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসময় বিজিবি সদস্য ও পুলিশ সদস্য তাঁর সাথে ছিলেন।##

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশাশুনির বুধহাটায় ৪টি মিষ্টির দোকানে জরিমানা

আপডেট সময় : ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬