সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শ্রীউলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই,চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে ৮পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ৩ টায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এএসআই সেলিম ও পিএসআই দীপ্তিষ ঢালী সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালীবাড়ি রেডিয়েন্স ক্লাব এর মধ্য থেকে বকচর গ্রামের আব্দুল কুদ্দুস সরদারের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মোঃ ইসমাইল হোসেন (৩৮) কে
গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ সময় তাকে গ্রেফতার করতে গেলে পুলিশ ও তার মধ্যে ধস্তা-ধস্তি হয় বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে। এলাকায় সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রক্রিয়া চলছিল বলে পুলিশ জানিয়েছে।
আশাশুনিতে পুলিশের অ’ভি’যা’নে ই’য়া’বা ও গাঁ’জা সহ গ্রে’ফ’তার-১
-
সাতক্ষীরা প্রতিনিধি ইয়াকুব
- আপডেট সময় : ০৩:৪২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- 103
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























