ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় এমপি ফরিদা ইয়াসমিনকে নিয়ে আইনজীবীদের মতবিনিময় সভা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা ইউনিটের উদ্যোগে সংরক্ষিত মহিলা আসন-২, ৩ ও ৪ এর সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসন-২, ৩ ও ৪-এর সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন। মতবিনিময় সভায় জেলার সিনিয়র ও নবীন আইনজীবীরা অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, আইনজীবীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে তিনি তাঁর বক্তব্যে আইনজীবীদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা, সাংগঠনিক ঐক্য জোরদার করা এবং জনস্বার্থে আইনগত সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
মতবিনিময় সবাই বক্তব্য রাখেন কুষ্টিয়া কোর্টের জিপি এ্যাড. মাহাতাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আবু সাঈদ, সাধারণ সম্পাদক এ্যাড. শাতিল মাহমুদ, নারী ও শিশু কোটের পিপি এ্যাড. আব্দুল মজিদ, অতিরিক্ত পিপি এ্যাড. খাদেমুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা ইউনিটের নেতৃবৃন্দসহ জেলার বিপুলসংখ্যক আইনজীবী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এ্যাড. বুলবুল আহমেদ লিটন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়ায় এমপি ফরিদা ইয়াসমিনকে নিয়ে আইনজীবীদের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬