আজ ৩১/০১/২০২৬ খ্রিঃ (০৯৩০-১৩০০) ঘটিকা পর্যন্ত বান্দরবান জেলার আলীকদম উপজেলায়, আলীকদম বালিকা বিদ্যালয়ের হল রুমে, আলীকদম উপজেলা নির্বাচন অফিস এর তত্ত্বাবধানে, আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ভোটগ্রহণকারীদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের) প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করা হয়।
বর্ণিত প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৮৪৮৯ মেজর আবুল হাসান পলাশ পিএসসি, উপ-অধিনায়ক ৩১ বীর; বিএ- ১০৮০৯ ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ, ৩১ বীর; মনজুর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীকদম; শিমুল শর্মা, নির্বাচন কর্মকর্তা বান্দরবান; মোঃ আমজাদ হোসেন, ওসি তদন্ত আলীকদম থানা।
এছাড়াও প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ ৮০/৯০ জন উপস্থিত ছিলেন।
২। বর্ণিত কর্মসূচির উদ্বোধন কালে বক্তারা বলেন, আসন্ন ক্রয়োদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আলীকদম থানা পুলিশ, আলীকদম ব্যাটেলিয়ন, আলীকদম জোন সহ আইনশৃঙ্খলার সাথে জড়িত প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে তৎপর হয়েছে। এছাড়াও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দিতে উপজেলায় সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। নির্বাচনকে ঘিরে যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন।




















