ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে ধানের শীষের প্রার্থী গণসংযোগ ও পথসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী আলীকদম উপজেলায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে উপজেলার চৌমুহনী এলাকা থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে আলীকদম বাজার এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও বান্দরবান-৩০০ আসনের সংসদীয় প্রার্থী সাচিং প্রু জেরী। এ সময় তিনি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ভোটারের প্রতি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন, মো. জাহাঙ্গীর আলম, সাবেক সহ-সভাপতি বান্দরবান জেলা বিএনপি মো. আবুল কালাম, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক আনসার আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াসহ লামা, আলীকদম ও থানচি উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরিজ বাঁচাতে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পাকিস্তানের

আলীকদমে ধানের শীষের প্রার্থী গণসংযোগ ও পথসভা

আপডেট সময় : ০৫:২৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬