ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখা নিয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ২০

হবিগঞ্জ সদর উপজেলায় আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার উচাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চলমান ম্যাচ চলাকালে উচাইল বাগেরহাটি গ্রামের জাদু মিয়া ও বাবুল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে চেয়ারে বসা নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। বিষয়টি একপর্যায়ে উত্তেজনায় রূপ নিলে দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখা নিয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ২০

আপডেট সময় : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬