ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরেকটি শিরোপার সামনে পিএসজি, ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব চান না এনরিকে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • 56

আরেকটি শিরোপার সামনে পিএসজি, ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব চান না এনরিকে

ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে কাকে প্রতিপক্ষ হিসেবে চাইবেন—এমন প্রশ্নের উত্তর সরাসরিই দিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। তার পছন্দ ব্রাজিলিয়ান জায়ান্ট ফ্লামেঙ্গো নয়, বরং অপেক্ষাকৃত অপরিচিত ক্লাব পাইরামিডস এফসি।

ফ্লামেঙ্গো ক্রুজ আজুলকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে, যেখানে তাদের মুখোমুখি হবে সিএএফ চ্যাম্পিয়ন পাইরামিডসের। সেই ম্যাচের বিজয়ীই যাবে ফাইনালে পিএসজির বিপক্ষে।

এনরিকে মজা করেই বলেন, ‘আমি পাইরামিডসকে চাইব, যাদের আমি চিনি না—কিন্তু ওরাও নিশ্চয়ই আমাদের হারাতে পারে! তবে আমার পছন্দ ফ্লামেঙ্গো নয়, এটা পরিষ্কার।’

তবে ফ্লামেঙ্গোর প্রশংসা করতে ভোলেননি পিএসজি কোচ। ‘হ্যাঁ, আমরা ওদের দেখেছি। গভীরভাবে বিশ্লেষণ করিনি, কিন্তু জানি ওদের শক্তি কেমন।

গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে ওদের দেখেছি। দুর্দান্ত দল, মানসম্পন্ন, অভিজ্ঞ খেলোয়াড়ে ভরা, সঙ্গে অসাধারণ কোচ।’

কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলের সেরি আ জিতে দুর্দান্ত ফর্মেই আছে ফ্লামেঙ্গো। ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর মাত্র ৪০ বছর বয়সী কোচ ফেলিপে লুইস দলটিকে এনে দিয়েছেন পাঁচটি শিরোপা।

ইতোমধ্যে ফাইনালে জায়গা নিশ্চিত করে রেখেছে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি। আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী সেই ম্যাচ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আরেকটি শিরোপার সামনে পিএসজি, ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব চান না এনরিকে

আপডেট সময় : ০৯:৩৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫