ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরিচা ঘাটে নির্মীয়মাণ ড্রেজার বেইজ গুদামে আ/গু/ন, আ/হ/ত ২

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে ড্রেজার বেইজ গুদাম ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন দেখতে আসা উৎসুক জনতার মধ্যে দুজন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ছাড়া নির্মাণকাজে ব্যবহৃত বেশ কিছু মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দিকে ফেরি ট্রাক টার্মিনালে বিআইডব্লিউটিএর নির্মীয়মাণ ড্রেজার বেইজ গুদাম ভবনে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নির্মীয়মাণ ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এম রহমানের সহকারী প্রকৌশলী মো. রুবেল হোসেন জানান, শনিবার বিকেল ৪টার দিকে আকস্মিক আগুন লেগে গুদামের ভেতর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। নির্মাণকাজে ব্যবহৃত বেশ কিছু মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় লোকজন ও দমকল বাহিনী সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় গুদামের সামনের বড় লোহার দরজার একটি অংশ খুলে উৎসুক জনতার ওপর পড়ে। এতে দরজার চাপায় দুজন ব্যক্তি গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক জানান, মো. মাসুদুর রহমান (৫০) ও কাউসার আহমেদ (১১) নামের দুজন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে মাসুদের অবস্থা আশঙ্কাজনক।

আরিচা স্থল কাম পাটুরিয়া নৌ ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার জাহিদুর রহমান বলেন, প্রায় ঘণ্টাব্যাপী অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক পর্যায়ে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনের গ্যাসের বোতল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী, শিবালয় উপজেলায় বিদ্যুৎ সংযোগ লাইন মেরামতের কারণে সকাল-সন্ধ্যা বিদ্যুৎ ছিল না। এ কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ভবনটি নির্মাণের সময় চারদিকে বাউন্ডারি ওয়াল থাকায় জনসাধারণের প্রবেশ নিষেধ করেছিল কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আরিচা ঘাটে নির্মীয়মাণ ড্রেজার বেইজ গুদামে আ/গু/ন, আ/হ/ত ২

আপডেট সময় : ০৩:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫