ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পার্বতীপুর পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে নবগঠিত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর কমিটির পরিচিতি সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পার্বতীপুর পৌর এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পার্বতীপুর পৌর কমিটির আহ্বায়ক মোঃ হাসানুজ্জামান হাসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আতিয়ার রহমান।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ আরাফাত রহমান কোকোর আদর্শকে ধারণ করে তরুণ সমাজকে ক্রীড়ামুখী ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক মোঃ মাহফিজুল ইসলাম মাসুম এবং পার্বতীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন। তারা নবগঠিত পৌর কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম আহ্বায়ক মোঃ জামিউল ইসলাম, জেলা সদস্য মোঃ শওকত মাহমুদ, মোঃ আব্দুল খালেক, মোঃ অহিদুল ইসলাম, ডাঃ মোঃ মশিউর রহমান, পৌর যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, সেলিনা রহমান বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
পরিচিতি সভায় নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, ক্রীড়া উন্নয়ন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনের অন্যতম হাতিয়ার। তাই পার্বতীপুরে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও জনসম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
সভা শেষে নবগঠিত পৌর কমিটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পার্বতীপুর পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬