ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরাকান আর্মি দমনে অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫
  • 478

স্টাফ রিপোর্টার,
698
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টিকে দমনের জন্য যে ধরনের অপারেশন দরকার, তা চালানো হবে। সেটা কমবিং অপারেশন বা যৌথ অভিযানও হতে পারে; যাতে তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটাতে পারে।’

বুধবার জাতীয় প্রেসক্লাবে ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে আরাকান লিবারেশন পার্টির সদস্যরা বিজিবির একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিজিবির বড়কদম বিওপির নায়েক জাকির হোসেন আহত হন। এ সময় বিজিবি পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

আরাকান আর্মি দমনে অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫