ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আম মৌসুমে সাপাহারে সড়ক দখলমুক্তে প্রশাসনের আল্টিমেটাম

চলতি আম মৌসুম ও বাণিজ্যিক কার্যক্রমকে কেন্দ্র করে নওগাঁর সাপাহার সদরে সৃষ্ট যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে আগামী ১০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দখলদারদের স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আম মৌসুমে সদর বাজার ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়। এ সময় সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, দীর্ঘদিনের সড়ক দখল ও অব্যবস্থাপনার কারণে বাজার এলাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সময়োপযোগী এ পদক্ষেপ বাস্তবায়িত হলে যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি বাজার ব্যবস্থাপনাতেও শৃঙ্খলা ফিরে আসবে।
উপজেলা প্রশাসন সকলকে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ করে প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আম মৌসুমে সাপাহারে সড়ক দখলমুক্তে প্রশাসনের আল্টিমেটাম

আপডেট সময় : ০৫:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬