ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় র‌্যাবের অভিযানে ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রামের মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহজনকভাবে চলাচল করা একটি সিএনজিতে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় ইয়াবা পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করে র‌্যাব।

র‌্যাব জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব-৭।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আনোয়ারায় র‌্যাবের অভিযানে ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৯:২৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬