ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার সদস্যদের তৎপরতায় হাসপাতালের প্রায় তিন লক্ষ টাকার সরকারি ঔষধসহ চোর আটক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় রাজধানীর সরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় তিন লক্ষ টাকা মূল্যের সরকারি ঔষধ উদ্ধার এবং এক চোরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টায় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) সরকারি হাসপাতালের দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্য মো. আব্দুল হাদি মেডিসিন স্টোরের সামনে নাছিম (২১) নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিষয়টি দ্রুত ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলামকে অবহিত করেন।

খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলাম টহলরত এপিসি মো. হামিদুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে তার সঙ্গে থাকা একটি লাগেজ ও তিনটি ব্যাগসহ আটক করা হয়।

পরবর্তীতে লাগেজ ও ব্যাগগুলো তল্লাশি করে হাসপাতালের প্রায় ৫০০ বক্স সরকারি ঔষধ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা। এছাড়া তার কাছ থেকে তিনটি স্মার্টফোন এবং তিনটি পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

সরকারি হাসপাতালসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি সম্পদ সুরক্ষা এবং অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন। সরকারি ঔষধ উদ্ধার ও চোর আটকের এ ঘটনাটি সরকারি সম্পদ সুরক্ষায় তাদের কার্যকর ভূমিকা এবং পেশাদারিত্বের আরেকটি উদাহরণ।

বাংলাদেশ আনসার আনসার ভিডিপি
হাসপাতাল নিরাপত্তা সরকারি সম্পদ সুরক্ষা অপরাধ প্রতিরোধ

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আনসার সদস্যদের তৎপরতায় হাসপাতালের প্রায় তিন লক্ষ টাকার সরকারি ঔষধসহ চোর আটক

আপডেট সময় : ০১:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬