ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, প্রশাসন ও অর্থ পরিচালক শিহাব উদ্দিন খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার পারভেজ।

লে. কর্নেল মনজুর-ই-এলাহী ই-পাসপোর্ট প্রকল্পের প্রযুক্তি, নিরাপত্তা সুবিধা এবং সঠিক ব্যবহারের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।

তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে ইথিওপিয়া ও পার্শ্ববর্তী তিন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরো সহজ হবে এবং তাদের মর্যাদা বাড়বে। উন্নত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে ই-পাসপোর্টের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পর্যায়ে বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির পথ সুগম করবে।

রাষ্ট্রদূত আরো জানান, আদ্দিস আবাবা মিশন বহির্বিশ্বে ই-পাসপোর্ট সেবা চালুর ক্ষেত্রে ৬৮তম বাংলাদেশ মিশন।

তিনি পাসপোর্ট অধিদপ্তর ও প্রকল্প সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত বাংলাদেশিদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত। অনুষ্ঠানের শেষে ই-পাসপোর্ট সেবা চালুর অংশ হিসেবে তিনি তিনজন আবেদনকারীর কাছে ডেলিভারি স্লিপ তুলে দেন।

পরে ই-পাসপোর্ট প্রকল্পের পক্ষ থেকে লে. কর্নেল মনজুর-ই-এলাহী রাষ্ট্রদূতকে একটি ক্রেস্ট প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ১১:৪৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫