ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদিবাসী ফুটবল ও প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে বেনীদুয়ার আদিবাসী ফুটবল দলের উদ্যোগে শুরু হয়েছে দিনব্যাপী ‘আদিবাসী ফুটবল টুর্নামেন্ট’। এই প্রতিযোগিতা ৫ সেপ্টেম্বর ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথি হিসেবে সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আখরাজুল ইসলাম চৌধুরী টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী বেলী খাতুন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের পৌর সভাপতি আবির হাসান মিলন, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাকিব চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদ সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ । পুরো টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে ছিলেন জগদল আদিবাসী ফুটবল দলের স্হানীয় খেলোয়াড়েরা । ফুটবলের খেলা দেখার জন্য মাঠে স্থানীয় ক্রীড়ামোদীদের প্রচুর ভিড় দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আদিবাসী ফুটবল ও প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৮:১৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬