আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী ১৫ বিজিবির বিশেষ অভিযানে দীঘলটারী গ্রামের (৫) নং ওয়ার্ডের ডিগ্রিরচর নামক এলাকা থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
১৫ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র পাচার রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে ডিগ্রিরচর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদার করায় স্থানীয় জনসাধারণ BGB এর এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।
সীমান্তে যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আদিতমারী, লালমনিরহাট প্রতিনিধি: মোঃ মফিজুল ইসলাম 



















