ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদর্শ নগর উপজেলার নীতিগত সিদ্ধান্ত হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে

  • আপডেট সময় : ০৯:৫৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • 74

ময়মনসিংহের গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে ৮টি ইউনিয়ন নিয়ে গফরগাঁয়ের দক্ষিণ অঞ্চলে “আদর্শ নগর” উপজেলার নীতিগত সিদ্ধান্ত হওয়ায় ২৯/৬/২৬ সোমবার বেলা ১১টায় কান্দিপাড়া নতুনবাজার জনতা আদর্শ বিদ্যানিকেতন, কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয়, কান্দিপাড়া আলিমুন্নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং মাইজবাড়ি হাতেমতাই উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ আদর্শনগর উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে আনন্দ মিছিল করেছে।
এসময় তারা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
“তোমার নগর, আমার নগর—
আদর্শনগর, আদর্শনগর।

দাবি মোদের একটাই—
আদর্শনগর উপজেলা
বাস্তবায়ন চাই।

আদর্শনগর উপজেলা—
আমাদের উপজেলা।

তোমার নগর, আমার নগর—
আদর্শনগর, আদর্শনগর।

এ সময় শিক্ষার্থী ও স্থানীয়রা আদর্শনগর উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এবং স্হানীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চু মহোদয়কে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছাও কৃতজ্ঞতা জানান।
একই সঙ্গে তারা দ্রুত আদর্শনগর উপজেলা বাস্তবায়নের জোর দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আদর্শ নগর উপজেলার নীতিগত সিদ্ধান্ত হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে

আপডেট সময় : ০৯:৫৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬