ময়মনসিংহের গফরগাঁয়ে প্রস্তাবিত পৃথক উপজেলাটি “আদর্শ নগর ” হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাতে মঙ্গলবার দুপুরে কান্দিপাড়ায় স্কুল কলেজের ছাত্র/ ছাত্রী সহ ৮টি ইউনিয়নের হাজারো জনতা আনন্দ উল্লাসে মেতে উঠে। ৮টি অবহেলিত ইউনিয়ন নিয়ে আলাদা উপজেলা স্হাপনের দীর্ঘদিনের দাবী বাস্তবায়নের খবরটিতে যেন তারা অমূলক প্রত্যাশা পুরণ করতে পেরেছে। গফরগাঁও উপজেলা থেকে “আদর্শ নগরের” শেষ সীমানা প্রায় ৪০ কিলোমিটার দুরত্বে থাকায় এই অঞ্চলের মানুষ যুগযুগ ধরে শিক্ষাও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ছিলো। “আদর্শ নগর” উপজেলাটি অবহেলিত ৮টি ইউনিয়নের মধ্যস্হলে হওয়ায় সকল উন্নয়নের ধারায় অবহেলিত সকল ইউনিয়নবাসীই সমভাবে উপকৃত হবে বলে এলাকাবাসী জানান।
এসময় বক্তারা
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, স্হানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু সহ সংশ্লিষ্ট সলককে
শুভেচ্ছা, অভিনন্দনও কৃতজ্ঞতা জানান। সেই সাথে নতুন উপজেলায় দ্রুততম সময়ের মধ্যে নতুন করে অবকাঠামো গত উন্নয়নের জোড় দাবী জানান।
এলাকাবাসী কয়েক জনের বক্তব্যের ভিডিও দেওয়া হইলো।
১। মিছিলও গণ সমাবেশ
২। শেখ মোঃ ইসাহাক আলী
সাবেক সাধারণ সম্পাদক
গফরগাঁও উপজেলা বিএনপি।
৩। মনিরুল ইসলাম চমক ফকির, সাবেক যুগ্ন আহবায়ক, পাগলা থানা বিএনপি
৪। নূর এ আলম সিদ্দিকী
প্রধান শিক্ষক – আস্কর আলী উচ্চ বিদ্যালয়।
মোঃ গোলাম কুদ্দুস স্টাফ রিপোর্টার গফরগাঁও, ময়মনসিংহ 



















