ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্য, শিশু ও মহিলাসহ সরকারের বিভিন্ন দপ্তর থেকে আদমদীঘি উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের অধীনে দেওয়া বিশেষ বরাদ্দের ঢেউটিন, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্ত্বরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসাবে প্রকল্প উন্নয়ন কমিটি (পিআইসি)’র আওতায় ১৬টি সেলাই মেশিন, ৮টি বালক বাইসাইকেল, ৮টি বালিকা বাইসাইকেল, ২৪ টি টিউবওয়েল, ৪৮ বান্ডিল ঢেউটিন, ৪০টি ফুটবল, নির্বাচিত কৃষক পর্যায়ে ৭৫ টি স্প্রে মেশিন, ২টি ক্যারাম, ১৯৩ ফুট পিভিসি পাইপ, ৫০০ টি বৃক্ষের চারা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির নগদ অর্থ প্রদান এবং মানবিক সহায়তায় ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শত ৬৭ জনকে নগদ চার লাখ টাকা ও চার শত জনকে ৩ মে.টন চাল এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়) এর আওতায় প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডা.বেনজির আহম্মেদ, প্রকৌশলী রিপন কুমার সাহা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তাসহ নেতৃবৃন্দ।
আদমদীঘিতে সরকারি বিশেষ বরাদ্দের উপকরণ বিতরণ করলেন এমপি মহিত তালুকদার
-
মোঃ আহসান হাবিব (আদমদীঘি প্রতিনিধি) : - আপডেট সময় : ০২:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- 43
জনপ্রিয় সংবাদ




















