নারায়ণগঞ্জের আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা প্রশাসন, আড়াইহাজারের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, রামচন্দ্রী খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি কাজে সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খালটির নাব্যতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠান শেষে এলাকাবাসী সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার (নারায়ণগঞ্জ): 



















