নওগাঁর পোরশায় আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় নিতপুর স্কুল এন্ড কলেজ মাঠে পোরশা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে হাতি, ঘোড়া ,মহিষের গাড়ি দিয়ে একটি র্যালি পরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অন্যান্য কর্মসূচি।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানটি ঘিরে পোরশা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এম এ মান্নান পোরশা (নওগাঁ) প্রতিনিধি: 



















