ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীর বলরামপুর ইউনিয়ন এ দুস্থদের মাঝে টিন বিতরণ।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন এ অসহায় ও দুস্থ মানুষের পুনর্বাসনের লক্ষ্যে টিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এ মানবিক উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নির্মাণসামগ্রী হিসেবে টিন প্রদান করা হয়।
সরেজমিনে দেখা যায়, কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থেকে উপকারভোগী ব্যাক্তির হাতে টিন তুলে দেন। এ সময় বলরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দলুয়া নয়নকার এলাকার বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী বাবু ডালিম চন্দ্রের হাতে টিন তুলে দেন আটোয়ারী উপজেলা রিকশা ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন।এছারাও তিনি বলরামপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের রানিং ইউপি সদস্য
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বলরামপুর ইউনিয়ন শাখার ৭ নং ওয়ার্ডের টিম সদস্য মোঃ লাবু ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা পৌর শাখার সাবেক পৌর সেক্রেটারি মোঃ হেলাল উদ্দীনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা জানান, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহায়তা করা সামাজিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপকারভোগী বাবু ডালিম চন্দ্র এ সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আটোয়ারীর বলরামপুর ইউনিয়ন এ দুস্থদের মাঝে টিন বিতরণ।

আপডেট সময় : ০১:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬